কবিতা: আমি কী হয়েছি? তাসফি আহমেদ
কবিতা: আমি কী হয়েছি?তাসফি আহমেদ
আমি কি হয়েছি
তোমার হৃদয়ের বিস্তৃত আকাশের একটুখানি মেঘ?
নিভৃতে যা কাজলের দেয়াল ভেঙে চিবুক ভেজায়।
নাকি আমি হয়েছি
তোমার হৃদয়ের পুষ্পিত কানন
অবেলায় আনমনে যা তোমায় সাজায়?
হয়তো কখনো হয়েছি
ঘুম ভাঙা রাত,
কখনো বা দুঃস্বপ্ন,
অথবা অস্বস্তিকর কোনো আঘাত।
জানি না,
কখনো হয়েছি কি সুখ?
মনে রাখার মতোন কোনো এক মুহূর্ত?
তোমার উচ্ছ্বসিত হাসির কারণ?
হয়তো কিছুই হইনি আমি
তবু যা-ই হই, যেমনই হই,
তোমার হৃদয়ের কোথাও
সামান্য হলেও যে আমি থাকি,
এই আমার সুখ, এ নিয়েই আমি বাঁচি।
কবিতা: আমি কী হয়েছি?
তাসফি আহমেদ
